• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভেঙে দেওয়া হলো ক্রীড়া সংস্থা কমিটি

সিসি নিউজ ডেস্ক।। রাজনৈতিক পট পরিবর্তনে ফেডারেশনগুলোতে সংস্কারের দাবী জোরালো হয়েছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন খেলার খেলোয়াড়-সংগঠকরা বর্তমান কমিটি ভেঙে দেওয়ার দাবী তুলছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাইরে সেই ফেডারেশনগুলোর মধ্যে থেকে প্রথম পদত্যাগের ঘটনা ঘটেছে অ্যাথলেটিকস ফেডারেশন। সাধারণ সম্পাদক আব্দুর রকিব আজ বুধবার বিদেশ থেকে মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোয়নপ্রত্যাশী রকিব অ্যাথলেটিকসেও সমালোচিত ছিলেন। সবশেষ অলিম্পিকে বাজে পারফম্যান্সের পর স্প্রিন্টার ইমরানুর রহমান জানিয়েছিলেন সাধারণ সম্পাদকের পরামর্শেই তিনি চোট লুকিয়ে খেলেছেন। রকিব জাতীয় ক্রীড়া পরিষদ সচিব ছাড়াও পদত্যাগ পত্র দিয়েছেন ফেডারেশনের সভাপতি তোফাজ্জল হোসে মিয়ার কাছে। প্রধাণমন্ত্রীর সাবেক মুখ্য সচিব চাকরি হারিয়ে নিজেও অবশ্য এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন।

ফেডারেশনের কমিটিগুলোতে ক্রীড়া পরিষদ এখনো হাত না দিলেও আজ যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ভেঙে দিয়েছে দেশের সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি। যোগ্যদের নিয়ে অ্যাডহক কমিটি করতে বলা হয়েছে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারকে।  উৎস: কালের কন্ঠ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ