• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থান নেই : বাবলা

Babla11441723612ঢাকা : জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখানে সব ধর্মের লোক স্বাধীনভাবে ধর্ম পালন করছে। বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির কোনো স্থান নেই।’

মঙ্গলবার রাজধানী শ্যামপুরে শ্রী শ্রী রামকৃঞ্চ গিরিধারী মন্দিরে আয়োজিত জন্মাষ্টমী উৎসব ও মন্দিরের দুই তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবলা আরো বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ অসাম্প্রদায়িক চেতনার মানুষ। আমরা তাদের নেতৃত্বে কাজ করছি।’

মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোপাল দাশের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন দে, শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদ, মোহাম্মদ হানিফ, আওয়ামী লীগ নেতা মো. মফিজ, শ্যামপুর ও কদমতলি থানা পূজা উদযাপন কমিটির নেতা কানাই লাল দাশ, সুনীল দাশ, সমীর দাশ, ইন্দ্রজিত দাশসহ স্থানীয় হিন্দু  সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ