• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

বিপিএলে সাঙ্গাকারা ঢাকার, গেইল সিলেটের

Sangga_gayle1444463300খেলাধুলা ডেস্ক : ৩১ অক্টোবর বিপিএলের তৃতীয় আসরের নিলাম। আর নভেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াবে চার-ছক্কার ধুন্ধুমার এই আসর। দেশি ও বিদেশি খেলোয়াড়দের কে কাকে দলে ভেড়াবে, সেটা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে ছক কষা। চলছে তোড়জোড় ও গোপন কানাকানি।

গুঞ্জন শোনা যাচ্ছে সদ্য অবসরে যাওয়া শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে দলে ভেড়াতে যাচ্ছে ঢাকার ফ্রাঞ্চাইজিরা। ইতিমধ্যে তারা নাকি চুক্তিও করে ফেলেছে। অন্যদিকে ক্রিস গেইলের সঙ্গে কথা পাকাপাকি করেছে সিলেটের ফ্রাঞ্চাইজিরা।

এর আগে ক্রিস গেইল ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন।  সেমিফাইনালে তার দুর্দান্ত সেঞ্চুরিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছিল ঢাকা। ফাইনালে তিনি না খেললেও ঢাকা গ্লাডিয়েটর্স হয়েছিল দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ