• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রংপুরে যুবকের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

রংপুররংপুর : রংপুর নগরীর রামপুরা এলাকায় এক যুবকের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রামপুরা এলাকার গাইবান্ধাপাড়া থেকে অস্ত্রের মুখে দুর্বৃত্তরা এনামুল হক পিচ্ছু নামে ওই যুবককে অপহরণ করে একটি চাতালে নিয়ে যায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে  তার ডান হাতের কবজি কেটে ফেলে।

গুরুতর অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এনামুল রামপুরা এলাকার আব্দুল হালিমের ছেলে।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি আহতের পরিবার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ