• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

পৌরসভা নির্বাচনের প্রচার শেষ

নির্বাচনসিসি নিউজ : পৌরসভা নির্বাচনের প্রচার শেষ হয়েছে। প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠেয় এ নির্বাচনে সোমবার রাত ১২টার পর শেষ হয়েছে সবধরণের প্রচার কাজ। বুধবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে।  এজন্য আয়োজনও প্রায় সম্পন্ন নির্বাচনী এলাকায় টহল শুরু করেছে বিজিবি, র‌্যাব, পুলিশ, কোস্ট গার্ড ও আনসারসহ লক্ষাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সঙ্গে রয়েছে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশনের (ইসি) শেষ মুহূর্তের নির্দেশনায়  ভোটগ্রহণ শেষে দ্রুত ফল প্রেরণ করতে বলা হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতা ও বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। মেয়র পদে ৯৪৩ জনসহ মোট ১২ হাজার প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে প্রায় ৩ হাজার ৫৫৫টি কেন্দ্রে ৬১ হাজার ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত থাকবেন বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ