খেলাধুলা ডেস্ক: ১৫৩ রান কী কম হয়ে গেলো? এমনটাই প্রশ্ন ঘুরছিল ক্রিকেটপ্রেমীদের মনে। যদিও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল জানিয়ে দিয়েছিলেন, বোলাররা ভালো বোলিং করতে পারলে- এই রান রক্ষা করা অসম্ভব কিছু নয়। তবে, নেদারল্যান্ডসের মত দলের বিপক্ষে ১৫৩ রান রক্ষা করতে বেশ ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশ দলকে। শেষ পর্যন্ত ডাচদের ৮ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ।