• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জিম্বাবুয়েকে বিদায় করে মূল পর্বে আফগানিস্তান

আফগানিস্তানখেলাধুলা ডেস্ক: এই ম্যাচটাও ছিল এক অঘোষিত ফাইনাল। যে জিতবে সেই উঠে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে। এই অঘোষিত ফাইনালে মুখোমুখি আফগানিস্তান এবং জিম্বাবুয়ে। টেস্ট প্লেইং দেশ একং নন টেস্ট প্লেইং দেশের এই লড়াইয়ে কিন্তু শক্তির ব্যবধান থাকেনি। কারণ, জিম্বাবুয়েকে তাদের মাটিতে গিয়েও হারিয়ে আসার সুখস্মৃতি রয়েছে আফগানিস্তানের। সেটাকে পুঁজি করেই নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামে হ্যামিল্টন মাসাকাদজাদের মোকাবেলা করতে নেমেছিল আসগর স্টানিকজাই অ্যান্ড কোং।

অঘোষিত ফাইনালটা অবশেষে জিতে নিলো আফগানরাই। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৬ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শেষ পর্যন্ত  জিম্বাবুয়েকে ১২৭ রানেই অলআউট করে দিল আফগানিস্তান। ফলে ৫৯ রানের বিশাল জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে আফগানিস্তান। একই সঙ্গে মূল পর্বে ওঠার আগেই বিদায় নিল জিম্বাবুয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ