• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দ্রুততম ৬০০০ রানের রেকর্ডও আমলার

আমলাখেলাধুলা ডেস্ক : ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতেও বড় ইনিংস খেলতে পারেননি হাশিম আমলা। তবে ২৩ রান করে আউট হওয়ার আগেই অনন্য একটি মাইলফলক ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ডানহাতি ব্যাটসম্যান।

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ছয় হাজার রানের রেকর্ড গড়েছেন আমলা। এর আগে দ্রুততম দুই হাজার, তিন হাজার, চার হাজার ও পাঁচ হাজার রানের রেকর্ডও নিজের করে নেন তিনি।

দ্রুততম ছয় হাজার রানের রেকর্ড গড়তে রোববার পঞ্চম ওয়ানডেতে আমলার প্রয়োজন ছিল ১৫ রান। টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংসের চতুর্থ ওভারে মোহিত শর্মার বলে চার মেরে মাইলফলকটি স্পর্শ করেন আমলা।

এর আগে রেকর্ডটি ছিল ভারতের বিরাট কোহলির। ১৩৬ ইনিংসে রেকর্ডটি গড়েছিলেন ভারতীয় এই ব্যাটসম্যান। তবে আমলা ১২৩ ইনিংসেই কোহলিকে ছাড়িয়ে গেছেন।

চার মেরে রেকর্ড গড়ার পর মোহিতের পরের দুই বলেও আরো দুটি চার মারেন আমলা। টানা তিনটি চার মারার পরের বলে ধোনিকে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ডানহাতি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ