• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

বিপিএলে দিলশান খেলবেন রংপুরের হয়ে!

দিলশানখেলাধুলা ডেস্ক: সপ্তাহখানেক আগেও চট্টগ্র্রাম ভাইকিংসের মালিক পক্ষ দুলাল ব্রাদার্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছিল, চিটাগংয়েই খেলবেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান। তবে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের লোগো উন্মোচন অনুষ্ঠানে পাশার দান যেন বদলে গেল। দিলশানকে ঘিরে জটিলতা এখন অবসানের পথে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, চট্টগ্রামের কাছ থেকে চুক্তির টাকা পেলেও দিলশানের ইচ্ছা রংপুরের হয়ে খেলার। তিনি এও বলেছেন যে, আগামী ২-১ দিনের মধ্যে এই ব্যাপারটা পুরোপরি মিমাংসা হয়ে যাবে। বললেন, ‘দিলশান ভুল করে চট্টগ্রামের কাছ থেকে আগের বকেয়া ভেবেই পেমেন্ট নিয়েছিল। এখন দিলশান রংপুরের হয়ে খেলতে চাচ্ছে। সে বলেছে, যদি সমস্যা হয় আমি টাকা ফেরত দিয়ে দিব। তবুও রংপুরের হয়ে খেলতে চাই।’ এই ব্যাপারে চট্টগ্রাম ভাইকিংস ফ্র্যাঞ্চাইজির প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা পাচ্ছি না দিলশানকে। এখন কি আর করার! তবে, এই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’ এখানে, মজার ব্যাপার হল, বিপিএলে গত আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন দিলশান। সেখানে চট্টগ্রাম কি করে তার পাওনা টাকা পরিশোধ করে? – ব্যাপারটা বোধগম্য নয়। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে জালাল ইউনুস বললেন, ‘আমরা এই ২ দলের চুক্তিপত্রগুলো দেখব। এগুলো পরীক্ষা-নিরীক্ষ করে দেখব কোনটা বৈধ। কার দাবি যৌক্তিক। এগুলো দেখে রবিবার কিংবা সোমবারের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিব।’ জানিয়ে রাখা ভাল, গত ১২ অক্টোবর জানা গিয়েছিল, চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলতে চুক্তিবদ্ধ হয়েছিলেন দিলশান। তবে, এর সপ্তাহখানেক ফের রংপুর রাইডার্সের সাথে চুক্তি করেছেন এই ক্রিকেটা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ