খেলাধুলা ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি-তেও শ্রীনি বিসর্জন আসন্ন৷ নারায়ণস্বামী শ্রীনিবাসনকে সরিয়ে আইসিসি-র চেয়ারম্যান পদে বসতে চলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট শসাঙ্ক মনোহর৷
৯ নভেম্বর, মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে৷ পাশাপাশি কমেন্টেটর হিসেবে বোর্ডের চাকরি খোয়াতে চলেছেন রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার ও লক্ষ্ণণ শিবারামকৃষ্ণান৷ জগমোহন ডালমিয়ার উত্তরসূরি হিসেবে দ্বিতীয়বার বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসার পর ভারতীয় ক্রিকেটে স্বচ্ছতা আনার ব্যাপারে উদ্যোগী হন মনোহর৷ আগামী বছর দেশে টি-২০ বিশ্বকাপের কথা ভেবে বোর্ডকে ঢেলে সাজাতে চান তিনি৷
২০১৪ আইসিসি চেয়ারম্যান পদে দুই বছরের জন্য বসেন শ্রীনি৷ কিন্তু বোর্ডে ক্ষমতা হারানোর পর আইসিসি-র চেয়ারম্যানের পদও হারাতে চলেছেন তামিল ব্রাহ্মণ৷