• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগোলো বাংলাদেশ

ফুটবলখেলাধুলা ডেস্ক: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার পরও ফিফা ফুটবল র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগোল বাংলাদেশ জাতীয় দল। শুক্রবার প্রকাশিত ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ১৭৯ তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশর পয়েন্ট ৮৭।

সাফে ব্যর্থ হবার পরও র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতিতে অনেকেই অবাক হতে পারে। তবে গত এক মাসে চারটি আন্তর্জাতিক ম্যাচের দুইটি জয় পাওয়ায় পয়েন্ট বেড়ে যায় বাংলাদেশের। তাতে র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়। অবশ্য অন্য দুইটি ম্যাচ হেরেছেও তারা। হারের প্রভাব র‌্যাঙ্কিংয়ে পড়েনি বাংলাদেশের।

সাফ চ্যাম্পিয়ন ভারতও র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে। ১৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬৩ নম্বরে আছে তারা। তবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বিশেষ কোন পরিবর্তন হয়নি। ১৪৯৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বেলজিয়াম।

১৪৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গত বিশ্বকাপের রানার আপ আর্জেন্টিনা। আর ১৩৭০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন স্পেন। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি রয়েছে চতুর্থ স্থানে। তাদের অর্জিত পয়েন্ট ১৩৪৭।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ