• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |

ইউল্যাব ছাত্রীর সঙ্গে সাকিবের আপত্তিকর ছবি নিয়ে তোলপাড়

mitithila-live-1সিসি ডেস্ক : ক্রিকেটে যেন বিতর্ক ছাড়ছেই না। তারকা ক্রিকেটার-রুবেল হ্যাপির বিতর্কের পর এবার সাকিব আল হাসানকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে নিয়ে ফেইসবুকে আপত্তিকর কিছু ছবি পোস্ট করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর ছাত্রী। মিথিলা নামে ওই ছাত্রী মডেলিংয়ের সঙ্গে যুক্ত। ফেইসবুকে দেয়া স্ট্যাটাসে ওই ছাত্রী সাকিবের স্ত্রী শিশিরকে কটাক্ষ করেছেন। আবার এনিয়ে মাতামাতি না করতেও অনুরোধ করেছেন। এনিয়ে ফেইসবুকজুড়ে তোলাপাড় শুরু হয়েছে। ওই মডেল দাবি করেছে সাকিবের সঙ্গে তার প্রেম ছিল।

জানা গেছে, সাকিব তার স্ত্রী-সন্তানকে নিয়ে ভালোই আছেন। এমন সময় ওই ছবিগুলো কোন উদ্দেশ্যে পোস্ট করা হয়েছে এনিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন নিজেকে জনপ্রিয় করার মাধ্যম হিসেবে সাকিব আল হাসানকে বিতর্কিত করার জন্য এমন ছবি পোস্ট করা হয়েছে।

সেলিব্রেটিদের টার্গেট করে নিজেকে আলোচিত করার এমন পন্থা বিশ্বজুড়েই। মিডিয়া জগতে এই বিষয়টা স্ট্যান্ডবাজি নামে বেশ পরিচিত। এবার সেরকমেরই এক বিড়ম্বনার মুখে পড়লেন বিশ্বের সেরা অলরাউন্ডার কোটি মানুষের পছন্দের সাকিব আল হাসান। ছবিটি নিয়ে সাকিব ভক্তদের মধ্যেও তৈরি হয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। সবার মনেই জিজ্ঞাসা, কে এই নারী? বা ঘটনাটা কি?

যদিও ছবিটি নিয়ে এখন পর্যন্ত সাকিব আল হাসান মন্তব্য করেননি। কিন্তু ছবিতে সাকিবের সঙ্গে থাকা তরুণী তানজিয়া জামান মিথিলা দাবী করলেন সেটা তারই ছবি । ফেসবুকে নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে স্ট্যাটাসের মাধ্যমে ওই দাবি করেন তিনি।

পোস্টে মিথিলা লেখেন,  ‘হ্যাঁ, এটা আমি। তবে বিষয়টি হলো, প্রাক্তন এবং এটি নিয়ে আমি অনুতপ্ত নই…। এছাড়াও নিজেকে একজন সফল হিসবে উল্লেখ করে এই তরুণী জানান, নিজের কর্মদক্ষতা আর মেধা দিয়েই তিনি জীবনে সফল হয়েছেন। কোন সেলিব্রেটিকে বিয়ে করে নিজের পরিচয় বাড়াতে অথবা সেই সেলিব্রেটির পরিচয়ে নিজেকে পরিচিত করার ইচ্ছাও তার ছিলোনা ’।

ওই তরুণীর প্রোফাইল ঘেটে দেখা যায় মাগুরায় বাড়ি তার। এরই মধ্যে বেশ কয়েকটি চায়না মোবাইলের প্রচারণায় মডেল হয়েছেন তিনি। পড়াশোনা করছেন ইউল্যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ