• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলে বেতন মার্চ থেকে

পে-স্কেলসিসি নিউজ: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা মার্চ মাসের বেতন নতুন স্কেলে পাবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দুজন কর্মকর্তা। আজ বুধবার তাঁরা   এ তথ্য জানান।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা  বলেন, আজ অনুষ্ঠিত এমপিও সংক্রান্ত এক সভায় মোটামুটি এ বিষয়টি পরিষ্কার করা হয়েছে। অন্য দিকে শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে তাঁদের কথা হয়েছে। এর ভিত্তিতে অর্থ মন্ত্রণালয় একটি সার সংক্ষেপও তৈরি করেছে, যেটি শিক্ষা মন্ত্রণালয় দেখে দিয়েছে। এর প্রেক্ষিতে তারা আশা করছেন মার্চ মাসের বেতনই এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন স্কেলে পাবেন।
বর্তমানে সারা দেশে পৌনে পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আছেন। যারা মূল বেতনের শতভাগ সরকার থেকে পেয়ে থাকেন। সরকার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের নতুন স্কেলে বেতন দেওয়ার ঘোষণা দিলেও তা এত দিনে বাস্তবায়ন হয়নি। এ নিয়ে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বেসরকারি শিক্ষকদের কয়েকটি সংগঠন আন্দোলনের ঘোষণাও দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ