• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

‘ম্যান অব দ্য সিরিজ’ সাব্বির

সাব্বিরখেলাধুলা ডেস্ক: দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এশিয়া কাপে ‘ম্যান অব দ্য সিরিজ’ পুরস্কার জিতলেন সাব্বির রহমান। এবারের এশিয়া কাপে পাঁচ ম্যাচ খেলে ১৭৬ রান করেছেন তিনি।

টুর্নামেন্টে এটি দ্বিতীয় সর্বোচ্চ। তবে, শুধু মূল পর্ব হিসাব করলে সাব্বির রহমান এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী। বাছাইপর্বে খেলা হংকংয়ের বাবর হায়াৎ ১৯৪ রান নিয়ে সবার উপরে রয়েছেন।

এর আগে ২০১২ সালের এশিয়া কাপে ‘ম্যান অব দ্য সিরিজ’ নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। সেবারও রানার আপ হয়েছিল বাংলাদেশ।

রবিবার এশিয়া কাপের ১৩তম আসরের ফাইনালে ভারতের কাছে ৮ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করে বাংলাদেশ। এবার দ্বিতীয়বারের মত এশিয়া কাপের ফাইনাল খেলল টাইগাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ