• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বাংলাদেশকে একাই টানছেন তামিম

তামিমখেলাধুলা ডেস্ক: এক পাশে একের পর এক উইকেট পড়ছে, অপর পাশে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে একাই মহীরূহ হয়ে দাঁড়িয়ে রয়েছেন ওপেনার তামিম ইকবাল। একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে রক্ষার চেষ্টা করলেও, অন্য প্রান্তে বাকিরা যেন উইকেট বিলিয়ে দিয়ে আসার প্রতিযোগিতায় নেমেছে।

দুই ওপেনার ভালো সূচনা এনে দিতে পারেননি। ১৩ বলে সৌম্য ১৫ রান করতে পারলেও উইকেট বিলিয়ে এসেছেন বলা যায়। এলবির ফাঁদে পড়েন সাব্বির। মাত্র ৭ বলে ফিরে গেছেন সাকিব আল হাসান। ইন-ফর্ম ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র ৯ বলে ১০ রান করে আউট হয়ে যান। মুশফিক ফিরেছেন কোর না না করেই। আর নাসির আউট হয়েছেন ৩ রান করে।

১৫তম ওভারের জোড়া আঘাত হানেন ডাচ পেসার ফন ডার গার্টেন। ওভারের তৃতীয় ও পঞ্চম বলে সরাসরি বোল্ড করেন দলের সেরা দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে। মাহমুদউল্লাহ ৯ বলে ১০ রান সংগ্রহ করেন। তবে মুশফিক নিজের নামের খাতা খুলতে পারেননি।

তবে একপ্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করে যাচ্ছেন তামিম ইকবাল। ৩৬ বলে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে বাংলাদেশ দলকে সম্মানজনক সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন তামিম।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১৮.২ ওভারে ৬ উইকেটে ১৩১ রান। তামিম ইকবাল ৭৫ রান নিয়ে ব্যাট করছন, তার সঙ্গী মাশরাফি রয়েছেন ১ রানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ