• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নেদারল্যান্ডসকে ১৫৪ রানের টার্টেট দিল বাংলাদেশ

11খেলাধুলা ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের বাছাইপর্বের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৫৪ রানের টার্টেট দিয়েছে বাংলাদেশ। তবে এ ম্যাচে দলীয় ১৫৩ রান করতে ৭ উইকেট খরচ করতে হয়েছে টাইগারদের।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে নেদারল্যান্ডস। আজ বুধবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়।
ছক্কা হাঁকিয়েই ফিরে যায় সাব্বির রহমান। তিনি ব্যক্তিগত ১৫ বলে ১৫ রান। ফন ডার মারউইয়ের বলে এগিয়ে এসে বোলারের মাথার ওপর দিয়ে বিশাল এক ছক্কা হাঁকান তিনি। পরের বল লেগে ঘুরাতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফিরে যান এই টপ অর্ডার ব্যাটসম্যান। এর আগে সৌম্য সরকার মাত্র ১৩ বলে ১৫ রান করে আউট হন। যে পল ফন মিকেরেনের হাতে জীবন পেয়েছিলেন তার বলেই উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। এর পর একে একে ৭টি উইকেট খরচ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ