• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

‘সেমিফাইনালে খেলবে বাংলাদেশ’

আ্যলেনখেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ, এমন কথাই বললেন বিখ্যাত ইংলিশ ধারাভাষ্যকার অ্যালেন উইলকিন্স। ভারতের ধর্মশালায় বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বর্তমান বাংলাদেশের অনেক প্রশংসাও করেছেন। প্রশংসা করেছেন মাশরাফির অধিনায়কত্বেরও।

২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে সৌম্য সরকারের খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন অ্যালেন। এশিয়া কাপের নজরকাড়া পারফরমেন্সে দেখেও অভিভূত তিনি।

সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলেন, ‘এক কথায় বর্তমান বাংলাদেশ দল দুর্দান্ত। তারা যেভাবে উন্নতি করছে তাতে করে, বিশ্বে যে কোন দলের জন্য টাইগারদের থামানো কঠিন। দলের সবাই পারফরমার। যেমনটা দেখেছি এশিয়া কাপে। সত্যি অসাধারণ এক দল বাংলাদেশ। আমার বিশ্বাস ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে সহজেই বাছাই পর্ব উতরে বাংলাদেশ সেমিফাইনালে উঠে যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ