• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

দর্শকদের ভোটে বর্ষসেরা হলেন মুস্তাফিজ

মুস্তাফিজখেলাধুলা ডেস্ক : গেল জানুয়ারিতে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কারের তালিকায় বিভিন্ন ক্যাটাগোরিতে মনোনয়োন পেয়েছিলেন মুস্তাফিজসহ বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার।

তাদের মধ্য থেকে দর্শকরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন কেবল মুস্তাফিজকে। আর দর্শকদের ভোটে বাজিমাত করেছেন মুস্তাফিজ। নির্বাচিত হয়েছেন ক্রিকইনফোর বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়।

বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যান হয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আর বর্ষসেরা টেস্ট বোলার হয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ড ব্রড। বর্ষসেরা ওয়ানডে বোলার হয়েছেন নিউজিল্যান্ডের টিম সউদি। বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। বর্ষসেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডান ম্যাককালাম।

বর্ষসেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন ভারতের রোহিত শর্মা। আর বোলার হয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডেভিড ওয়াইস।

গেল জানুয়ারিতে ক্রিকইনফোর প্রকাশিত ওয়ানডের বর্ষসেরা বোলারের তালিকায় ছিলেন বাংলাদেশের তরুণ উদীয়মান বোলার মুস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।

বর্ষসেরা ওয়ানডে ব্যাটিংয়ের তালিকায় ছিলেন বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি হিসেবে টানা দুটি সেঞ্চুরি হাঁকানো মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে টেস্ট ব্যাটিংয়ে স্থান করে নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে গেল বছর ডবল সেঞ্চুরি হাঁকানো তামিম ইকবাল। আর বর্ষসেরা অধিনায়কের বিভাগে মনোনয়ন পেয়েছিলেন অসাধারণভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মাশরাফি বিন মুর্তজা।

দর্শক ও বিচারকদের ভোটে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়, বর্ষসেরা অধিনায়ক, বর্ষসেরা টেস্ট বোলার ও ব্যাটসম্যান, বর্ষসেরা ওয়ানডে বোলার ও ব্যাটসম্যান এবং বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার ও ব্যাটসম্যান নির্বাচন করা হয়েছে। তবে সাধারণ পাঠকেরা কেবল বর্ষসেরা উদীয়মান বিভাগে ভোট দিতে পেরেছেন। বাংলাদেশি দর্শকদের ভোটে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন মুস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ