• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |

মুস্তাফিজের প্রশংসায় মুরালিধরন

মুস্তাফিজখেলাধুলা ডেস্ক: প্রাক্তন ক্রিকেটার,  সমর্থক, আয়োজক, এমনকি বাংলাদেশের একনেকের সভায়ও যে খেলোয়ারের প্রশংসা হয় তিনি হচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এবার এই বিস্ময় বালকের পারফরম্যান্সে মুগ্ধ হওয়ার কথা জানালেন হায়দরাবাদের মেন্টর মুত্তিয়া মুরালিধরন।

দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে মুস্তাফিজ প্রসঙ্গে গ্রেট মুরালি বলেন, ‘হায়দরাবাদের হয়ে দারুণ পারফরম্যান্সে মুস্তাফিজ অপরিমেয় সম্ভাবনার কথা জানান দিয়েছেন। সে শুধু বাংলাদেশ ক্রিকেটে নয় হায়দরাবাদের চলতি মৌসুমেও বিপ্লব ঘটিয়েছে। আমি মনে করি ঠিকমতো পরিচর্যা করলে দীর্ঘ ক্যারিয়ারে মুস্তাফিজ অনেক দূর যেতে পারবে।’

মুস্তাফিজ, আশিষ নেহরা এবং ভুবনেশ্বর কুমারকে নিয়ে গড়া হায়দরাবাদের বোলিং অ্যাটাককে সেরা দাবি করে মুরালি বলেন, ‘ আমাদের দলে আশিষ নেহরা, মুস্তাফিজুর রহমান এবং ভুবনেশ্বর কুমারের মতো বোলার রয়েছে। আমার মনে হয় দলের কঠিন সময়গুলোতে আমরা দারুণ বোলিং আক্রমণ গড়ে তুলতে পারি। যা আমাদেরকে  ভালো করতে বেশ সহায়তা করছে। আশা করছি আমাদের সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে এবং আমরা নকআউট পর্ব পর্যন্ত লড়াই করতে পারবো।’

আইপিএলের চলমান আসরে ৭ ম্যাচ শেষে ৪ জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৬ মে নিজেদের ঘরের মাঠে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে মুস্তাফিজের হায়দরাবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ