• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

হাঙ্গেরিকে হারিয়ে শেষ আটে বেলজিয়ামের

image_159297_0খেলাধুলা ডেস্ক: হাঙ্গেরিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলে বেলজিয়াম৷ চলতি ইউরোতে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়৷আক্রমণাত্মক ফুটবলের দুর্দান্ত নজির রেখে বেলজিয়াম প্রমাণ করে দিল কেন তারা টুর্নামেন্টের ডার্ক হর্স৷

এদিন ম্যাচের দশ মিনিটেই টবি অ্যালডারওয়াইরেল্ডের গোলে এগিয়ে যায় বেলজিয়াম বাঁ-দিক থেকে কেভিন ডি ব্রুইনের দুর্দান্ত ফ্রি-কিকে  গোলরক্ষককে পরাস্ত করেন টবি৷প্রথমার্ধে আর কোনও গোল হয়নি৷

ম্যাচের ৭৮ মিনিটে মিচি বাতশুয়াই স্কোরলাইন ২-০ করে৷ইডেন হ্যাজার্ডের আড়াআড়ি পাসে সহজেই গোল করে যান মিশি৷এর ঠিক পরের মিনিটেই চেলসির ‘প্লেমেকার’ হ্যাজার্ড একটি অসারারণ গোল করেন, তিন জনের বাধা এড়িয়ে ডান পায়ের নীচু শটে পোস্টের গা ঘেষে লক্ষ্যভেদ করেন তিনি৷যোগ করা সময়ে হাঙ্গেরির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ইয়ানিক কারাসকো৷

আগামী শুক্রবার লিলেতে দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে গ্যারেথ বেলের ওয়েলসের বিপক্ষে খেলবে বেলজিয়াম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ