• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বেক্সিমকো ফার্মা পরিদর্শনে বার্নিকাট

Gazipur-Markinঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে হাইপারটেনশন ওষুধ কার্ভোডিলল রফতানি শুরু করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বেক্সিমকো ফার্মা)। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গীস্থ প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট।  আমেরিকান রাষ্ট্রদূত সকালে কারখানা চত্বরে পৌঁছলে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে আমেরিকান রাষ্ট্রদূত কারখানার বিভিন্ন বিভাগের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। এসময় ওষুধ উৎপাদন প্রক্রিয়া দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে কারখানার সামনে স্থাপিত একটি ম্যুরাল উদ্বোধন করেন তিনি।  কারখানা কর্তৃপক্ষ জানায়, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বর্তমানে আমেরিকাসহ বিশ্বের ৫০টি দেশে বেক্সিমকো ফার্মার ওষুধ রফতানি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ