রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে স্থানীয় ক্রীড়া সংগঠক ইমতিয়াজুল ইসলাম লাভলু’র আয়োজনে মরহুম শামছুল হক মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা বৃহস্পতিবার রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন-রাজারহাট থানার ওসি (তদন্ত) মো.আজিম উদ্দিন, বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান আঁশু, প্রেসক্লাব রাজারহাট-এর সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। উদ্বোধনী খেলায় রাজারহাট সোনার বাংলা একাদশকে ২-১ গোলের ব্যবধানে সিন্দুরমতি স্পোর্টিং ক্লাব পরাজিত করে।