• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে রাজপথে নেতাকর্মীরা

al_52744সিসি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে শুক্রবার দুপুর থেকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে অবস্থান নিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতা-কর্মীরাও মিছিল নিয়ে রাস্তায় অবস্থান করছেন।
দুপুর আড়াইটার দিকে দেখা যায়, বিমানবন্দর এলাকায় জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতা-কর্মী ঢোল, তবলাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। তারা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্লোগান দিচ্ছেন। অনেকের হাতে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি। নেতাকর্মীরা নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও রং-বেরঙের প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। অনেকে ফুল নিয়েও এসেছেন। আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে।
কানাডা ও যুক্তরাষ্ট্রে ১৭ দিনের সফর শেষে শুক্রবার বিকেলে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে বিকেল ৫টা ২০ মিনিটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ