• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন |

উপজেলা প্রোগ্রাম অফিসার পদে ১৩৭ জনের চাকরি

উপানুষ্ঠানিকসিসি নিউজ: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ৬৪টি জেলায় অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উপজেলা প্রোগ্রাম অফিসার পদে ১৩৭ জনকে নিয়োগ দেয়া হবে।

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের কম্পিউটারে দক্ষ হতে হবে। আবেদনের জন্য ২৫ অক্টোবর, ২০১৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন ও ভাতা: নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে ২৪ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ‘উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ২৩২/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮’ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০১৬। সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ