• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন |

মিরাজের পর ইংলিশ শিবিরে তাইজুলে আঘাত

%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87খেলাধুলা ডেস্ক: মঈন আলীর পর এবার স্টোকসকে ফেরালেন তাইজুল। ইংলিশ শিবিরে দিনের প্রথম আঘাত হানলেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের ঘূর্ণিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান মঈন আলী। এর আগে প্রথম দিন দলীয় ১০ রানের মাথায় ডাকেটকে ফিরিয়ে দিলেন সাকিব। আউট হওয়ার আগে ৭ রান করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। এরপর দলনেতা অ্যালিস্টার কুককে এলবির ফাঁদে পেলেন মেহেদী হাসান মিরাজ। আর গ্যারি ব্যালান্সকে ফেরান ব্যক্তিগত ৯ রানে। ঢাকা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ২২০ রানের জবাবে দ্বিতীয় দিনে ব্যাট করছে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর: ১৫ ওভার শেষে ইংল্যান্ড ৬৪/৪।

ব্যাট করছেন জো রুট (১৫) ও বেন স্টোকস (০)। ফিরে গেছেন মঈন আলী (২), গ্যারি ব্যালান্স (৯), অ্যালিস্টার কুক (১৪), বেন ডাকেট (৭)।

তামিম ইকবাল ও মুমিনুল হকের দাপুটে ব্যাটিংয়ে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। তবে সেই দারুণ শুরু ধরে রাখতে পারেননি পরের ব্যাটসম্যানরা। ১ উইকেটে ১৭১ রান থেকে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ২২০ রানে। ৪৯ রানেই পড়েছে শেষ ৯ উইকেট!

তবে বোলিংয়ের শুরুটা দারুণ হয়েছে স্বাগতিকদের। ৪২ রানেই ইংল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়েছেন স্বাগতিক বোলাররা। বৃষ্টির কারণে ১১.৩ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৫০।

সেখান থেকে আজ মিরপুরে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমেছে সফরকারীরা। আগের দিন বৃষ্টিতে ওভার নষ্ট হওয়ায় আজ ৩০ মিনিট আগে সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে খেলা। ইংলিশদের আজ ২০০ রানের মধ্যে বেঁধে ফেলতে পারবেন সাকিব-মিরাজরা?

চট্টগ্রামে অভিষেক ইনিংসের ৬ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ ঢাকাতেও মুশফিকুর রহিমের ভরসা হয়ে উঠেছেন। প্রথম দিনে অ্যালিস্টার কুক ও গ্যারি ব্যালান্সকে ফিরিয়েছেন তিনিই। তরুণ এই অফ স্পিনারের মায়াবী ঘূর্ণিতে আজও সাফল্যের প্রত্যাশায় গোটা বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৬৩.৫ ওভারে ২২০ (তামিম ১০৪, মুমিনুল ৬৬, মাহমুদউল্লাহ ১৩, সাকিব ১০; মঈন ৫/৫৭, ওকস ৩/৩০, স্টোকস ২/১৩ )।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ