• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

আগামী ৮ নভেম্বর শুরু হবে বিপিএল

বিপিএলখেলাধুলা ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০’র নতুন সূচি অনুযায়ী আগামী ৮ নভেম্বর মঙ্গলবার শুরু হবে টুর্ণামেন্ট। কারণ- খারাপ আবহাওয়ার কারণে প্রথম ৩ দিনের খেলা বাতিল করা হয়েছে। আর ওই দিন মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। আগের সূচিতে আজ শনিবার রাতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স গত আসরের চ্যাম্পিয়ন দল হওয়ায় তাদের ম্যাচ দিয়েই বিপিএল শুরু হবে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। নতুন করে বিপিএল শুরুর দিন দ্বিতীয় ম্যাচে রাতে মুখোমুখি হবে বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য লোকমান হোসেন ভূঁইয়া।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে ইসমাইল হায়দার মল্লিক জানান, আজ ও আগামীকালের ম্যাচগুলো আগের সূচিতে যে ফাঁকা দিনগুলো ছিল, সে দিনগুলোতে অনুষ্ঠিত হবে। গতকালের পরিত্যক্ত দুটি ম্যাচের সিদ্ধান্ত আজকের মধ্যেই জানাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। যদি তারা রাজী থাকে তাহলে প্রথম দিনের ম্যাচও নতুন করে অনুষ্ঠিত হবে।
ইসমাইল হায়দার মল্লিক জানান, উইকেটের বিশ্রামের কথা চিন্তা করে আমরা বিপিএলে মোট ১১ দিন ফাঁকা রেখেছি। প্রথম পর্বে রেখেছি ৩ দিন। আবহাওয়া অফিসের যে পূর্বাভাস তাতে আগামী দু’দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ জন্য বিরতির ফাঁকে আমরা ম্যাচগুলো করে ফেলবো। নতুন করে নির্ধারিত হওয়া পূর্ণাঙ্গ সূচি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানান তারা।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ৮ নভেম্বর ছাড়া ৯ নভেম্বর থেকে সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে অন্যান্য ম্যাচগুলো। কুমিল্লা যেহেতু আসরের বর্তমান চ্যাম্পিয়ন, সেহেতু ৮ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংসের মধ্যকার রাতের ম্যাচটি ওইদিন দুপুরে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর ওই দিনের দুপুরের ঢাকা ডাইনামাইটস ও বরিশাল বুলস মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। আর পরিত্যাক্ত ম্যাচগুলি বিপিএল সূচির মাঝে রাখা রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসমাইল হায়দার মল্লিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ