• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

প্রতিবন্ধী ক্রিকেটে সিরিজ জিতল বাংলাদেশ

11খেলাধুলা ডেস্ক: সুপার ওভারে ভারতকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট দল। মঙ্গলবার রাঁচিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে দুই দলই ১৪৭ করলে খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। পরে ফল নির্ধারণী সুপার ওভারে ভারতের ব্যাটসম্যানরা চার রান করেন।
জবাব দিতে নেমে প্রথম বলেই ছয় হাঁকিয়ে বাংলাদেশ দল ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিকালি চ্যালেঞ্জড এর সভাপতি অধ্যাপক শেখ আবদুস সালাম জানান, তিন ম্যাচের এ সিরিজ ১৩ নভেম্বর শুরু হয়। আগের দুই ম্যাচে দুই দলই একবার করে বিজয়ী হয়েছিল।
সালাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এক কোটি টাকা সহায়তা নিয়ে ২০১৩ সালে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিকালি চ্যালেঞ্জড এর যাত্রা শুরু হয়।
প্রতিবন্ধী ক্রিকেটের উন্নয়নে প্রধানমন্ত্রী অ্যাসোসিয়েশনকে শেরেবাংলা নগরে ৪ দশমিক ৬ একরের একটি জমি দিয়েছেন।
এ অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রাই ২০১৫ সালে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) আয়োজনে ঢাকায় প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেয় বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ