• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বরিশালকে ১২ রানে হারালো রংপুর

4141খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশাল বুলসকে ১২ রানে হারালো রংপুর রাইডার্স। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৭৫ রান করে রংপুর।
জবাবে ব্যাট করতে নেমে ১৬৩ রানে থামে বরিশালের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন শ্রীলঙ্কার ক্রিকেটার মেন্ডিস। এছাড়া ২৫ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন নাদিফ চৌধুরী। রংপুরের পক্ষে তিনটি উইকেট নেন সোহাগ গাজী।
এর আগে টসে জিতে প্রথমে রংপুরকে ব্যাটিং-এ পাঠান বরিশালের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার আফগানিস্তানের আহমেদ শেহজাদ ও সৌম্য সরকার দু’জনই ব্যক্তিগত ১৪ রান করে বিদায় নেন।
এরপর তিন নম্বরে নামা মোহাম্মদ মিথুনের ৪৪ বলে ৬২ রানের ঝড়ো কল্যানে বড় স্কোরের পথ পায় রংপুর। নিজের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কার মারেন মিথুন। তার সাথে জুটি বেঁধে তৃতীয় উইকেটে ৫৬ বলে ৭৮ রান যোগ করেন ইংল্যান্ডের লিয়াম ডসন।
মিথুন ফিরে গেলেও, দলের স্কোর ৬ উইকেটে ১৭৫ রানে পৌঁছে দিতে মূখ্য ভূমিকা রাখেন ডসন। ৩টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া পাকিস্তানের শহিদ আফ্রিদির ১০ বলে ২০ রান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১টি চার ও ২টি ওভার বাউন্ডারি মারেন আফ্রিদি। বরিশালের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও শ্রীলংকার থিসেরা পেরেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ