খেলাধুলা ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লাকে ৯ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান অক্ষুন্ন রেখেছে নাঈম ইসলামের দল।
টস হেরে প্রথমে ব্যাটিং করে ১২২ রান করে কুমিল্লা। জবাবে মাত্র এক উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে আফ্রিদি-শেহাজদরা। এই ম্যাচটি মাশরাফির জন্য কার্যত ডু অর ডাই ম্যাচ ছিল।
এই ম্যাচে হেরে শিরোপা ধরে স্বপ্নটা একেবারেই শেষ হয়ে গেল কুমিল্লার। টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই ইমরুল কায়েসকে হারায় কুমিল্লা। সোহাগ গাজীর বলে লেগ বিফোর হবার আগে মাত্র ৫ রান করেন ইমরুল।
দলীয় ২১ রানে দ্বিতীয় উইকেট হারায় মাশরাফির দল। রান আউট হন লিটন দাস। এরপর তৃতীয় উইকেট জুটিতে ৬৪ রান যোগ করেন আহমেদ শেহজাদ ও মারলন স্যামুয়েলস।
দলীয় ৮৫ রানে ব্যক্তিগত ৫২ রান করে আউট হন শেহজাদ। ৪৫ বলে ৫২ রান করেন এই পাকিস্তানী অলরাউন্ডার। এরপর দলীয় ১২২ রানে স্যামুয়েলসকে হারায় কুমিল্লা। ৪৬ বলে ৫২ রান করেন ক্যারিবীয় অলরাউন্ডার। রংপুরের হয়ে দুটি উইকেট নেন রুবেল।
১২৩ রানের জবাবে খেলতে নেমে দলীয় ২৯ রানে সৌম্য সরকারের উইটে হারালেও মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ শেহজাদের অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটিতে সহজ জয় পায় রংপুর।
৪৯ বলে দুটি চার ও তিনটি ছয়ে ৫১ রানে অপরাজিত থাকেন শেহজাদ। এছাড়া ৩৯ বলে ৪৫ রানে অপরাজিত ছিলেন মিথুন।