সিসি ডেস্ক: বেসরকারি ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি সেলস এক্সিকিউটিভ (ক্রেডিট কার্ড)’ পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ০৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি সেলস এক্সিকিউটিভ (ক্রেডিট কার্ড)
শিক্ষাগত যোগ্যতা: কোনো সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য সংশ্লিষ্ট কাজে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।
পদসংখ্যা: ৫০ জন
বেতন: ১২,০০০ টাকা
বয়স: ০৭ ডিসেম্বর ২০১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা, খুলনা এবং সিলেট
আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com/bn/jobdetailsbn.asp এর মাধ্যমে আবেদন করতে পারবেন।