খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ৩৪তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪২ রানের বড় পেয়েছে আসরের শীর্ষ দল ঢাকা ডায়নামাইটস। এ জয়ের ফলে আসরে শীর্ষস্থান মজবুত থাকলো সাকিবের ঢাকার।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান তোলে ঢাকা। এদিন এভিন লুইসের ৩৪ বলে ৮টি ছয় ও ৩টি চারের সাহায্যে ৭৫ ও মেহেদী মারুফের ৪০ রান ছাড়াও অধিননাক সাকিব করেন ২৯ রান। রংপুরের হয়ে বল হাতে রুবেল হোসেন ৩টি, সৌম্য সরকার ২টি ও জিয়াউর রহমান ২টি উইকেট নেন।
১৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রানে তোলে রংপুর রাইডার্স। ব্যাট হাতেসর্বোচ্চ ৬০ রান করেন জিয়াউর রহমান। ৪৩ বলে ৩টি ছয় ও ৬টি চারের সাহায্যে এই রান করেন। এছাড়া নাসির জামশেদ ২১, লোয়ারঅর্ডারের সোহাগ গাজী ৩৬ রান করেন। ঢাকার হয়ে বল হতে আবু জায়েদ ৩টি, সাকিব ২টি, ব্রাভো ও প্রসন্ন ১টি করে উইকেট নেন।
আসরে ১০ ম্যাচের ৭টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচের ৫টিতে জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রংপুর রাইডার্স।