• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন |

রাজশাহীর বিরুদ্ধে কুমিল্লার বিশাল জয়

8736খেলাধুলা ডেস্ক: রাজশাহী কিংসকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারালে কুমিল্লা। ১২৫ রানের টার্গেটে খেলতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৮ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

ইমরুল কায়েস ৯ ও আহমেদ শেহজাদ ৪৬ রানে আউট হয়ে গেলেও মারলন স্যামুয়েলস ৫৫ রানে অপরাজিত থাকেন। এছাড়াও খালিদ লতিফ ৭ রানে অপরাজিত থাকেন।

এর আগে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভিক্টোরিয়ান্স ১২৪ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করে অপরাজিত থাকেন ফাঙ্কলিন। অন্যদিকে বল হাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে ৩ উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ