সিসি ডেস্ক: ট্রাস্ট ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি সেলস অ্যাসোসিয়েট’ পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি সেলস অ্যাসোসিয়েট
যোগ্যতা: যে কোনো সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সব পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ৫.০০ স্কেলে কমপক্ষে সিজিপিএ ২.৫ প্রাপ্ত এবং সিজিপিএ ৪.০০ স্কেলে সিজিপিএ ন্যূনতম ২.০০ হতে হবে। তবে শিক্ষাজীবনের যেকোনো একটি পর্যায়ের ফলাফলে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে। এ ছাড়া প্রার্থীদের যোগাযোগে দক্ষতা থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়া: শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন ৮ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম