• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৬৫ জনকে চাকরি

সিসি ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৬টি পদে মোট ১৬৫ জন বাংলাদেশি নাগরিককে এই নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষগত যোগ্যতা থাকতে হবে। কয়েকটি পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে। সহকারী পরিচালক, টেলিফোন ইঞ্জিনিয়ার, ফিল্ড অফিসার ও গাড়িচালক পদে দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্যান্য পদগুলোতে আবেদনের সুযোগ পাবেন বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলাগুলোর প্রার্থীরা।

বেতন: নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে সরকারি বেতন ক্রম-২০১৫ অনুযায়ী আট হাজার ২৫০ টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত।

বয়স: প্রার্থীর বয়স ২০১৬ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী ও প্রতিবন্ধীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট ‘nsi.teletalk.com.bd’-এর মাধ্যমে অনলাইনে নিবন্ধন করে আবেদন করতে পারবেন। পরবর্তীতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী টেলিটক প্রি-পেইড সংযোগের মাধ্যমে ফি জমা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ