• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন |

কিপিং করবেন না মুশফিক

খেলাধুলা ডেস্ক: আগে থেকেই গুঞ্জন ছিল, উইকেটকিপিং ছেড়ে দিতে পারেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। তবে গুঞ্জন ঢালপালা মেলে আজ সকালে টিম ম্যানেজারের বক্তব্যের পর। ম্যানেজার খালেদ মাহমুদ সুজন সকালেই জানিয়েছিলেন, আজ বিকেলে টিম মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হবে, মুশফিক কিপিং করবেন কী করবেন না।
অবশেষে আজ সন্ধ্যায় টিম মিটিংয়ের সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়া হলো, কিপিং ছেড়ে দেবেন মুশফিক। তিনি নিজেই এই সিদ্ধান্ত সানন্দে মেনে নিয়েছেন বলে রাত সাড়ে ১১টায় কলম্বো থেকে মিডিয়াকে ফোনে জানালেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ