• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ব্যাটসম্যান তুষার ইমরানের নতুন ইতিহাস

খেলাধুলা ডেস্ক: প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়েছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশি অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান।
সোমবার বিসিএলের শেষ রাউন্ডের ম্যাচে বিকেএসপিতে ওয়াল্টন মধ্যাঞ্চলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন তুষার ইমরান। যদিও রোববারই সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। সেটাকে সোমবার ডাবলে রূপ দেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
এমনিতে দেশে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক তুষার ইমরান এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির রেকর্ডটাও স্পর্শ করালেন।
এতদিন ফার্স্টক্লাস ক্রিকেটে তিনটি করে ডাবল সেঞ্চুরির মালিক ছিলেন অলক কাপালি এবং মোসাদ্দেক হোসেন। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন তুষার।
এদিকে, সেঞ্চুরি পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা আরেক ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে প্রথম ইনিংসে প্রাইম ব্যাংক সাউথের সংগ্রহ ৪ উইকেটে ৫৫৭।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ