• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ক্রিকেটেও লাল কার্ড

খেলাধুলা ডেস্ক: বাজে আচরণের জন্য জরিমানা, নির্বাসন তো আছেই। এবার গুরুতর শৃঙ্খলাভঙ্গের কারণে সংশ্লিষ্ট ক্রিকেটারকে মাঠ থেকে বের করে দেওয়ার ক্ষমতাও পেতে পারেন আম্পায়ার। এমসিসি ক্রিকেট কমিটি নতুন যে যে সুপারিশ করেছে, তা যদি আইসিসি মেনে নেয়, সেক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে ক্রিকেটে।

নতুন আইনে কী কী আছে?

লেভেল–১: অতিরিক্ত আপিল, আম্পায়ারের সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করলে প্রথমে সতর্ক করা হবে। কিন্তু তাতেও কাজ না হলে দ্বিতীয় লেভেল এক অনুযায়ী বিপক্ষ দলকে ৫ পেনাল্টি রান দেওয়া হবে।

লেভেল–২: কোনও প্লেয়ারকে লক্ষ্য করে বল ছোঁড়া হলে বা ইচ্ছাকৃতভাবে বিপক্ষের প্লেয়ারের সঙ্গে শারীরিক সঙ্ঘাতের চেষ্টা হলে সরাসরি বিপক্ষ দলকে পেনাল্টি হিসেবে ৫ রান দেওয়া হবে।

লেভেল–৩: আম্পায়ারের সঙ্গে তর্কবিতর্ক করা, বিপক্ষের প্লেয়ার, কর্তা, সমর্থককে হুমকি দেওয়া বা শারীরিক নিগ্রহ করা হলে বিপক্ষ দল ৫ রান যেমন পেনাল্টি পাবে, পাশাপাশি সংশ্লিষ্ট প্লেয়ারকে মাঠ থেকে বের করে দিতে পারবেন আম্পায়ার। ম্যাচের ফরম্যাট অনুযায়ী আম্পায়ার ঠিক করবেন, কত ওভারের জন্য তিনি ওই প্লেয়ারকে মাঠের বাইরে রাখবেন।

লেভেল–৪: আম্পায়ারকে হুমকি দিলে, গন্ডগোলে ইন্ধন দিলে বিপক্ষ দল ৫ রান পেনাল্টি তো পাবেই, সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্রিকেটারকে ম্যাচের বাকি সময়ের জন্য মাঠ থেকে নির্বাসিত করতে পারেন আম্পায়ার। সেই সময় যদি ওই প্লেয়ার ব্যাট করেন? বলা হবে ‘রিটায়ার্ড আউট’।

এমসিসি–র ক্রিকেট প্রধান জন স্টিফেনসন বলেছেন, ‘প্লেয়ারদের বাজে আচরণের মোকাবিলায় কিছু একটা করার কথা আমরা অনেক আগে থেকেই ভাবছিলাম। আমাদের রিসার্চ বলছে, তৃণমূল স্তরে অনেক আম্পায়ারই এমন আচরণের জন্য মাঠ থেকে বেরিয়ে যান। আশা করব, যে যে আইনের কথা আমরা ভেবেছি, তাতে আম্পায়াররা আত্মবিশ্বাস পাবেন, খেলায় শৃঙ্খলার দিকটা সামলাতে পারবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ