• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

২৫৯ রানে হারলো বাংলাদেশ

Bangladesh cricket captain Mushfiqur Rahim plays a shot during the final day of the opening Test match between Sri Lanka and Bangladesh at the Galle International Cricket Stadium in Galle on March 11, 2017. / AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI

খেলাধুলা ডেস্ক: গল টেস্টের শেষ দিনে ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে করতে পারলো না বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়ার ৪৫৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৯৭ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা। ফলে ২৫৯ রানের পরাজয় বরণ করতে হলো সফরকারীদের।

এ টেস্টে জিততে হলে মুশফিকদের অসাধ্যকে সাধন করতে হতো। সেই সাথে ইতিহাসও গড়তে হতো। এমন সমীকরণে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৬৭ রান তোলে টাইগাররা।

পঞ্চম দিনে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শত রান তুলতেই নেই প্রথম সারির পাঁচ ব্যাটসম্যান। দিনের দ্বিতীয় বলেই সৌম্য (৫৩) ফিরে যান। এরপর একে একে মুমিনুল (৫), তামিম (১৯), সাকিব (৮) ও মাহমুদুল্লাহ (০) রানে সাজঘরে ফেরেন। টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে বাংলাদেশ।

তবে ষষ্ঠ উইকেটে মুশফিক ও লিটন কিছুটা আশার আলো দেখালেও সেটা স্বপ্নই থেকে যায়। ৫৪ রানে জুটি গড়ে দলীয় ১৫৮ রানে অধিনায়ক মুশফিক (৩৪) রানে আউট হয়ে যান। এরপর লিটন (৩৫), মিরাজ (২৮), তাসকিন (৫), মোস্তাফিজ (০) রানে আউট হন। ৬০.২ ওভার খেলে অলআউট হওয়ার আগে করেন ১৯৭ রান। হেরাথ ৬টি, পেরেরা ২টি, গুনারত্নে ও সানদাকান ১টি করে উইকেট নেন।

এর আগে প্রথম ইনিংসে ১৮২ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ৬ উইকেটে ২৭৪ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৪৫৭ রানের।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার উপুল থারাঙ্গা। ১৭১ বলে ১১ চার ও ২টি ছয়ের সাহায্যে ১১৫ রান করেন। এছাড়া করুনারত্নে ৩২, দিমুথ মেন্ডিস ১৯, চান্দিমরল ৫০ ও পেরেরা ৩৩ রান করেন। দ্বিতীয় ইনিংসে বল হাতে বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সাকিব ও মিরাজ। তাসকিন ও মোস্তাফিজ নিয়েছেন ১টি করে।

এর আগে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৯৪ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩১২ রানই করে অলআউট হয়ে যায়। অধিনায়ক মুশুফক সর্বোচ্চ ৮৫ রান করেন। এছাড়া সৌম্য ৭১, তামিম ৫৭, মিরাজ ৪১ রান করেন।

মঙ্গলবার টস জিতে আগে ব্যাট করে কুশল মেন্ডিসের অনবদ্য সেঞ্চুরির ওপর ভর করে ৪৯৪ রানে বিশাল পুঁজি দাঁড় করে। মেন্ডিস ২৮৫ বল মোকাবিলা করে ১৯৪ রান করেন। এর মধ্যে ১৯টি চার ও ৪টি ছয়ের মার রয়েছে। এছাড়া গুনারত্নে ৮৫, দিলরুয়ান পেরেরা ৫১ ডিকওয়েলা ৭৫ ও করুনারত্নে ৩০ রান করেন।

বাংলাদেশের হয়ে বল হাতে মেহেদী হাসান মিরাজ ৪টি, মোস্তাফিজুর রহমান ২টি, তাসকিন, শুভাশীষ রয় ও সাকিব ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস:
১২৯.১ ওভারে ৪৯৪/১০ (করুনারত্নে ৩০, কুশল মেন্ডিস ১৯৪, গুনারত্নে ৮৫, ডিকওয়েলা ৭৫, পেরেরা ৫১); মিরাজ ৪/১১৩, মোস্তাফিজ ২/৬৮, তাসকিন ১/৭৭, শুভাশীষ ১/১০৩ ও সাকিব ১/১০০

বাংলাদেশ ১ম ইনিংস: ৯৭.২ ওভারে ৩১২/১০ (তামিম ৫৭, সৌম্য ৭১, মুশফিক ৮৫, সাকিব ২৩, মিরাজ ৪১; লাকমল ১/৪২, কুমারা ১/৭০, পেরেরা ৩/৫৩, হেরাথ ৫২/৩, সান্দাকান ১/৬৯)

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৬৯ ওভার ২৭৪/৬; (উপুল থারাঙ্গা ১১৫, করুনারত্নে ৩২, দিমুথ মেন্ডিস ১৯, চান্দিমরল ৫০ ও পেরেরা ৩৩; সাকিব ২/১০৪, মিরাজ ২/৭৭, মোস্তাফিজ ১/২৪, তাসিকিন ১/৩২)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৬০.১ ওভার ১৯৭/১০; (সৌম্য ৫৩, মুশফিক ৩৪, লিটন ৩৫, মিরাজ ২৮; হেরাথ ৬/৫৯, পেরেরা ৬৬/২)

শ্রীলঙ্কা ২৫৯ রানে জয়ী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ