• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্কয়ার ফার্মায় লোক নিয়োগের বিজ্ঞপ্তি

সিসি ডেস্ক: নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আগ্রহীরা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

এক্সিকিউটিভ, মেডিকেল সার্ভিসেস: পদটিতে এমবিবিএস ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শিতা থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিশিয়ান, অ্যানালিস্ট: ফার্মাসি (মেডিকেল বা ফার্মাসিউটিক্যাল টেকনোলজি) বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইংরেজি ভাষায় পড়া ও লেখার ক্ষেত্রে দক্ষ হতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনার ধারণা থাকতে হবে।

বেতন: এক্সিকিউটিভ (মেডিকেল সার্ভিসেস) পদে নিয়োগপ্রাপ্তদের ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিশিয়ান পদে ১৩ হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: স্কয়ার ফার্মার ওয়েবসাইট (bit.ly/2nyDOge) থেকে এক্সিকিউটিভ (মেডিকেল সার্ভিসেস) পদে আবেদন করা যাবে ১২ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।

অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিশিয়ান (অ্যানালিস্ট) পদে শুধু ডাকযোগে আবেদন করা যাবে। প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাসনদ ও মার্কশিটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে হবে।

আবেদন করার ঠিকানা: ‘জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী সিএ, ঢাকা-১২১২’। আবেদন করার সুযোগ থাকছে ১৫ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ