• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জনবল নিচ্ছে তথ্য মন্ত্রণালয়

সিসি ডেস্ক: তথ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের রাজস্ব খাতভুক্ত তিনটি পদে তিনজন প্রকৃত বাংলাদেশি নাগরিককে এই নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদসমূহ: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ট্রান্সপোর্ট সুপারভাইজার এবং টেলিফোন অপারেটর পদে একজন করে প্রার্থী এই নিয়োগ পাবেন।

যোগ্যতা: পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস থেকে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া পদ অনুযায়ী বিজ্ঞপ্তিতে উল্লেখিত ক্ষেত্রে অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন হতে হবে।

বেতন: নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে নয় হাজার ৩০০ টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বেতন দেয়া হবে।

আবেদন প্রক্রিয়া: জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরমটি পাওয়া যাবে গণমাধ্যম ইনস্টিটিউট (www.nimc.gov.bd) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের (www.mopa.gov.bd) ওয়েবসাইটে। নির্ধারিত ফরমটি পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ শুধুমাত্র ডাকযোগে আবেদন পাঠাতে হবে।

আবেদন করার ঠিকানা ‘মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ১২৫/এ, দারুস সালাম, এ ডব্লিউ চৌধুরী রোড, ঢাকা-১২১৬’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ