• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

প্রবাসীকল্যাণ ব্যাংকে জনবল নিয়োগ

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ : প্রবাসীকল্যাণ ব্যাংকে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। আট ধরনের পদে ৬০ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

পদসমূহ

অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসপিও-সমমান) পদে দুজন, প্রিন্সিপাল এক্সিকিউটিভ অফিসার (পিও-সমমান) পদে পাঁচজন, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার (পিও-সমমান) একজন, প্রোগ্রামার (পিও-সমমান) একজন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসও-সমমান) ২০ জন, এক্সিকিউটিভ অফিসার সাধারণ (অফিসার-সমমান) পদে নয়জন এবং এক্সিকিউটিভ অফিসার-ক্যাশ (অফিসার সমমান) পদে ২০ জন প্রার্থী এই নিয়োগ পাবেন।

যোগ্যতা

পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী স্নাতক পাস থেকে স্নাতকোত্তর পাস পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া প্রথম দুটি পদের জন্য প্রার্থীদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা আইসিএমএ সনদপ্রাপ্ত হতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স

গত ১ মে, ২০১৭ অনুযায়ী বয়স নির্ধারিত হবে। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে সর্বোচ্চ বয়স ৪৫ বছর এবং পরের তিনটি পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়া অন্যান্য পদের ক্ষেত্রে ওই তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

নিয়োগপ্রাপ্তদের পদমর্যাদা অনুযায়ী প্রতি মাসে ১৬ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

প্রথম দুটি পদের জন্য প্রার্থীদের নিজ হাতে লেখা আবেদনপত্র ‘মহাব্যবস্থাপক ও সদস্য সচিব, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়’ বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদন করা যাবে ১৫ জুন, ২০১৭ পর্যন্ত।

এ ছাড়া অন্যান্য পদে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণ করে আবেদন করা যাবে। যথাযথভাবে আবেদনের জন্য বিজ্ঞপ্তি উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ১৫ জুন, ২০১৭ পর্যন্ত।

দৈনিক ডেইলি স্টার পত্রিকায় ২৬ মে, ২০১৭ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ