• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২০০ জনবল নেবে বাংলাদেশ ব্যাংক

সিসি নিউজ: সহকারী পরিচালক (জেনারেল) পদে ২০০ জনবল নেবে বাংলাদেশ ব্যাংক। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পদটিতে ২০০ জন প্রার্থী কেন্দ্রীয় ব্যাংকে এই নিয়োগ পাবেন। তবে পরবর্তীতে পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে।

যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না।

বয়স
১৬ জুলাই, ২০১৭ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তান বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন
পদটিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২ হাজার টাকা স্কেলে বেতন পাবেন।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd/onlineapp/apply_job.php) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৮ আগস্ট ২০১৭ পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd-এ অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে। দরখাস্ত করার সময় ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্ত ওয়েবসাইটেই পাওয়া যাবে।

অনলাইনে আবেদন করার পর সিভি আইডেনটিফিকেশন নম্বর, প্রাপ্ত ট্র্যাকিং ও পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ