• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সিঙ্গাপুরে নেয়া হলো খালেদ মাহমুদকে

সিসি ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনকে সিঙ্গাপুর নেয়া হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টায় খালেদ মাহমুদকে বহন করা বিমানটি (এয়ার অ্যাম্বুলেন্স) সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য খালেদ মাহমুদকে সিঙ্গাপুরের পার্কওয়ে ইস্ট হাসপাতালে ভর্তি করানো হবে।

দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপে ভোগার পর শনিবার গভীর রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সাবেক এ ক্রিকেটার। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার উন্নতির বদলে অবনতি দেখা দিলে রবিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।

উচ্চ রক্তচাপের সাথে উচ্চমাত্রার ডায়াবেটিস নিয়ে অসুস্থ হয়ে পড়া সুজন প্রথমে কোমায় চলে গেলেও, লাইফ সাপোর্টে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) নিবিড় চর্চায় কোমা থেকে বেরিয়ে আসেন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি চিকিৎসকদের চোখে ধরা পড়লেও আরো উন্নত চিকিৎসার জন্য শেষ পর্যন্ত সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

এর আগে খালেদ মাহমুদ সুজনের শারীরিক অবস্থার উন্নতির কথা নিশ্চিত করে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘এমআরআই রিপোর্টে চিকিৎসকরা খারাপ কিছু পাননি। রিপোর্ট ভালো। শারীরিক অবস্থাও আগের চেয়ে ভালো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ