• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ক্রিকেটার মারুফের বিরুদ্ধে স্ত্রীর মামলা

সিসি ডেস্ক: গর্ভবতী স্ত্রীকে নির্যাতন করে গর্ভের সন্তানের মৃত্যুতে ক্রিকেটার মেহেদী হাসান মারুফের (৩০) বিরুদ্ধে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তার স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মো. নোমানের আদালতে মামলাটি করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৯ নভেম্বরে পারিবারিকভাবে ক্রিকেটার মেহেদী হাসান মারুফের সাথে তামান্না বিনতে আজাদের বিবাহ হয়। কিছুদিন যাওয়ার পর তাদের মধ্যে অশান্তি শুরু হলে দুই জনে আলাদা বাসা নিয়ে থাকা শুরু করেন। ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারিতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে মারুফ তার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারে। এতে স্ত্রীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে তার পেটের সন্তানের মৃত্যু হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখারুল সাইমুম জানান, আদালত মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গর্ভপাতের প্রমাণ সংগ্রহ করে আদালতে দাখিলের নির্দেশ দেন।

মামলার আরজিতে ক্রিকেটার মারুফের ঠিকানা- ক্রিকেট একাডেমি ভবন, মিরপুর ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর-১, ঢাকা উল্লেখ আছে। ঘটনাস্থল ও বাসা চট্টগ্রাম নগরীর বাটালি রোডে উল্লেখ আছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ