• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন |

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন তিনজন

সিসি ডেস্ক: ২০১৭ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। সোমবার ঘোষণা করা হলো চিকিৎসাশাস্ত্রে এবারের নোবেলবিজয়ীদের নাম। এবার যৌথভাবে তা পেয়েছেন তিন মার্কিনী। তাঁরা হলেন জেফরি সি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ডবিউ ইয়ং। বায়োলজিক্যাল ঘড়ির কর্মপদ্ধতি আবিষ্কার করায় এবার নোবেল পেলেন তাঁরা।

অনেক দিন ধরেই আমরা জানি, মানুষসহ সব প্রাণীর একটি বায়োলজিক্যাল ঘড়ি রয়েছ্‌ যার মাধ্যমে দিনটি কেমন যাবে সেটা অনুমান করার পাশাপাশি নিজেকে মানিয়ে নেয়। সেই ঘড়ির কর্মপদ্ধতি ব্যাখ্যা করেছেন এবং কিভাবে সেটি কাজ করে তার ধারণা দিয়েছেন এ তিন বিজ্ঞানী। তাদের আবিষ্কার দেখিয়েছে গাছ, প্রাণী ও মানুষ কিভাবে পৃথিবীর আবর্তনের সঙ্গে তাদের জৈবিক ছন্দ মিলিয়ে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ