• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জনবল নিতে চাকরি মেলা করবে কাজী আইটি

সিসি ডেস্ক, ০৫ নভেম্বর : নিজেদের প্রতিষ্ঠানে আরও লোকবল বাড়াতে রাজধানীতে এককভাবে চাকরি মেলা করবে কাজী আইটি লিমিটেড।
এজন্য আগামী ১১ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দিনব্যাপী ওই চাকরি মেলা করবে প্রতিষ্ঠানটি। সেখানেই নিজেরে প্রয়োজন অনুযায়ী দক্ষতার উপর ভিত্তি করে কর্মী নিয়োগ দেবে বলে জানিয়েছেন কাজী আইটির প্রধান নির্বাহী মাইক কাজী।
বুধবার রাজধানীর নিকুঞ্জতে কাজী আইটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানান মাইক কাজী।
তিনি বলেন, ‘কাজী আইটি ক্যারিয়ার বুটক্যাম্প’  নামের এই আয়োজন থেকে সাক্ষাৎকারের ভিত্তিতে তারা দক্ষ লোকবল নিয়োগ দেবেন।
যোগ্যতা হিসেবে গ্র্যাজুয়েটদের ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে বলে জানান মাইক কাজী। কারণ হিসেবে তিনি বলেন, তারা দেশে থেকেই যুক্তরাষ্ট্রের কিছু ব্যাংকের কাজ করেন। এজন্যই এমন দক্ষতা থাকা প্রয়োজন।
রাজধানীর নিকুঞ্জে প্রধান কার্যালয়, ধানমণ্ডি এবং রাজশাহীর অফিসের জন্য লোকবল নেবে কাজী আইটি।
কাজী আইটি প্রতিষ্ঠা হয় ২০১০ সালে যুক্তরাষ্ট্রে। এরপর সেটি বাংলাদেশে এসে কার্যক্রম শুরু করেছে। দেশে বসেই কাজী আইটি এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাজ করছে।
চাকরি মেলায় অংশ নিতে এই ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে। ৮ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ