• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

১৯৫ জনকে নিয়োগ দেবে কাস্টম হাউজ

সিসি ডেস্ক, ২৪ ডিসেম্বর: চট্টগ্রাম কাস্টম হাউজে ৬ পদে ১৯৫ জনকে নিয়োগ দেয়া হবে। নির্ধারিত জেলার প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন।

উচ্চমান সহকারী পদে ৩৬ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪১ জন, সিপাই ৯৮ জন, অফিস সহায়ক ১৬ জন, কুক ২ জন এবং মালী পদে ২ জনকে নেয়া হবে।

উচ্চমান সহকারী পদে আবেদনের যোগ্যতা স্নাতক ডিগ্রী। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের এইচএসসি পাস হতে হবে। সাথে নির্ধারিত টাইপিং স্পিড থাকতে হবে। এসএসসি পাস হলেই সিপাই পদে আবেদন করা যাবে। সিপাই পদের পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, নারীদের ৫ ফুট ২ ইঞ্চি এবং উভয় প্রার্থীর বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি হতে হবে। বাকি পদগুলোতে অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদনপত্র ‘কমিশনার, কাস্টম হাউজ, চট্টগ্রাম’ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২১ জানুয়ারি ২০১৮।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ