• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফায়ার সার্ভিসে জনবল নিয়োগ

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি : জনবল নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।  মোট ১৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে প্রতিষ্ঠানটিতে।  আগ্রহ আর যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা : ড্রাইভার পদে ১৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে।  এর মধ্যে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে মুক্তিযোদ্ধা কোটায়।  দুজন স্পিডবোট ড্রাইভার নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কমপক্ষে ৮ম শ্রেণি পাস হতে হবে।  ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে।  উচ্চতা হতে হবে ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।  ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে।
বেতন : বেতন গ্রেড ১৫ অনুযায়ী, ৯৭০০-২৩৪৯০ টাকা
পদের নাম ও সংখ্যা : স্পীডবোড ড্রাইভার পদে ২ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে।
বেতন : বেতন গ্রেড ১৫ অনুযায়ী, ৯৭০০-২৩৪৯০ টাকা
যারা আবেদন করতে পারবেন না : ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, নেত্রকোণা, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, গাইবান্ধা, মাগুরা, নড়াইল, বরিশাল ও ঝালকাঠি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।  তবে এতিম ও মুক্তিযোদ্ধা কোটায় যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম : নির্ধারিত পূরণকৃত ফরমের সঙ্গে ১০০ টাকা ট্রেজারি চালান কোড-‘১-৭৩৬১-০০০০-২০৩১’-এর অনুকূলে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা করে ট্রেজারি চালানের মূল কপি এবং সাম্প্রতিক তোলা ৫ সেমিঃ x ৫ সেমি সাইজের ৪ কপি রঙ্গিন ছবি পূরণকৃত ফরমের সাথে সংযুক্ত করে জাতীয় পরিচয়পত্র ও বৈধ লাইসেন্সসহ ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীগণকে ২০ মার্চ ২০১৮ তারিখ সকাল ৮টায় এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থীগণকে ২১ মার্চ ২০১৮ তারিখ সকাল ৮টায় শারীরিক যোগ্যতা, ড্রাইভিং টেস্ট, ব্যবহারিক ও লিখিত পরীক্ষার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং করপ্লেক্স, মিরপুর (১০ নং গোলচত্বর), ঢাকায় উপস্থিত হতে হবে।
আবেদনপত্রের ফরম : আবেদনপত্রের ফরম বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওয়েবসাইট www.fireservice.gov.bd– তে পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ