• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রাকৃতিক উপায়ে কমান উচ্চ রক্তচাপ

স্বাস্থ‌্য ডেস্ক, ২ জানুয়ারি।। উচ্চ রক্তচাপ কীভাবে দ্রুত প্রাকৃতিকভাবে কমানো যায় তা অনেকেই জানতে চায়। সাধারণ কিছু ঘরোয়া প্রতিকার আছে যেমন খাদ্যাভ্যাস পরিবর্তন এবং ওজন কমানোর মতো কিছু ব্যবস্থা।

নিচে এর কয়েকটি উপায় দেওয়া হলো:

ক্যাফেইন এড়িয়ে চলুন
উচ্চ রক্তচাপে ক্যাফেইনের ব্যাপারে অনেকে বিভ্রান্তিতে ভোগে। বিশেষজ্ঞরা বলেন, যদি আপনি উচ্চ রক্তচাপ অনুভব করেন তবে কফি, চা, চকোলেট এবং অন্যান্য ক্যাফেইনযুক্ত উপাদানগুলো এড়িয়ে চলা উচিত।

গভীর শ্বাস নিন
মানসিক চাপ উচ্চ রক্তচাপের একটি সাধারণ কারণ। সুতরাং, আপনাকে মানসিক চাপ কমাতে হবে। বিশেষ করে যদি আপনি প্রাকৃতিকভাবে উচ্চ রক্তচাপ কমাতে চান। চাপ এড়ানো সম্ভব না হলে গভীরভাবে শ্বাস নিন, তারপর ধীরে ধীরে ছাড়ুন। দেখবেন, আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিকভাবে হয়ে আসছে।

মেডিটেশন
উচ্চ রক্তচাপ স্বাভাবিক পর্যায়ে আনতে মেডিটেশন অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। এটি আপনাকে মানসিক চাপ কমাতে সাহায্য করবে। অনেক রকমের মেডিটেশন রয়েছে। এ ক্ষেত্রে আপনি হেডস্পেস ও কাম’র মতো অ্যাপের সাহায্য নিতে পারেন।

ইয়োগা
কিছু নির্দিষ্ট ইয়োগাও প্রাকৃতিকভাবে রক্তচাপ স্বাভাবিক পর্যায়ে আনতে সাহায্য করে। ডাউনওয়ার্ড ডগ, ব্যাকবেন্ড, হেডস্ট্যান্ড, ডানে বায়ে ঘাড় ঘোড়ানোর মতো ব্যায়ামগুলো চেষ্টা করুন। অকাল মৃত্যুর হার এবং রক্তচাপ কমিয়ে আনতে এগুলো সহায়তা করবে।

ধূমপান ছাড়ুন
উচ্চ রক্তচাপে ধূমপানও একটি সাধারণ কারণ। সুতরাং, কেবল ধূমপান বাদ দিলেই কমে আসবে উচ্চ রক্তচাপ। তাছাড়া ধূমপানে নিকোটিনসহ নানা বিষাক্ত পদার্থ রক্তে প্রবেশের ফলে উচ্চ রক্তচাপ এবং ধমনি, শিরার নানা রোগ ও হৃদরাগ দেখা দিতে পারে।

গোলমরিচ
কিছু রিপোর্ট অনুযায়ী, গোলমরিচ প্রাকৃতিকভাবে এবং দ্রুত রক্তচাপ কমিয়ে আনার একটি কার্যকর উপাদান। এটি রক্ত ​প্রবাহ উন্নত এবং রক্তনালীকে প্রসারিত করতে পারে। এতে, রক্তচাপ কমে। এক কাপ গরম পানিতে লেবুর রস, এক চা চামচ গোলমরিচ এবং মধু মিশিয়ে পান করতে পারেন।

সূত্র : চিটশিট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ