• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সন্ধ্যা ৭টায় ফাইনালে মুখোমুখি হবে ঢাকা-কুমিল্লা

খেলাধুলা ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।।  সিজন সিক্সে শিরোপা পুনরুদ্ধারে মুখোমুখি ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। মালিকানা বদলের পর দ্বিতীয় শিরোপায় চোখ ঢাকার। একই লক্ষ্য কুমিল্লারও। মেগা ম্যাচের আগে বাড়তি বিশ্রামে চাঙ্গা ভিক্টোরিয়ানস। অন্যদিকে মোমেন্টাম কাজে লাগাতে চায় ঢাকা। মিরপুরে ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়।

প্রথম কোয়ালিফাইয়ারেই ফাইনাল নিশ্চিত করায় দুইদিনের বিশ্রাম পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ফাইনালের আগের দিন অনুশীলনে ভিক্টোরিয়ানস, নিজেদের ঝালিয়ে নিয়েছে ভালোমতো। আর ব্যাক টু ব্যাক ম্যাচে ক্লান্তি কাটাতে বিশ্রামে ছিল ঢাকা ডায়নামাইটস স্কোয়াড।

প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কত্ব করে সফল ইমরুল। কুমিল্লাকে নিয়ে গেছেন ফাইনালে। শিরোপা একধাপ দূরে, কোন আক্ষেপ রাখতে চান না ইমরুল। সতীর্থ তামিমের জন্য বিশেষ ম্যাচ। টাইগার তারকার প্রথম বিপিএল ফাইনাল এটি।

সাকিব, নারিন, পোলার্ড, রাসেল এই চার অলরাউন্ডার ঢাকার শক্তি। কুমিল্লার আছে সাইফুদ্দিন, আফ্রিদি, পেরেরা। ফাইনালে লড়াই হবে দুই দলের অলরাউন্ডারদের মধ্যে। টান তিন জয়ে মোমেন্টাম ফিরে পাওয়া ঢাকা, আত্মবিশ্বাসী। টুর্নামেন্ট শুরু করেছিলো টানা চার জয়ে, একই ভাবে শেষ করতে চায় ডায়নামাইটস।

লিগপর্বের ফলাফল কুমিল্লার পক্ষে। দুবারই ওদের কাছে ধরাশায়ী সাকিবের ঢাকা। তিনে-তিনের লক্ষ্য ইমরুল-তামিমদের। অন্যদিকে ফাইনালে প্রতিশোধের মঞ্চ প্রস্তুত ঢাকার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ